কি হারালম!
কত ছবি থেকে যায় অ্যালবামের পাতায়,
থেকে যায় কত কথা স্মৃতির খাতায়।
যে সকল ছবি গুলো নেয়া হয় নাই,
সকল পদচিন্হ যা অবহেলায় হারাই।
অব্যক্ত থাকে কোনো এক মনের কোণে,
সহসা উঠে আসে এক বিরল দিনে।
পড়ে মনে ফেলে আসা প্রথম পদক্ষেপ,
কাদা মাঠে খেলাধুলা মাটির প্রলেপ।
শঙ্খ উলুধ্বনি আর প্রদীপের শিখা,
মনের আঙিনায় আজও পাই তার দেখা।
ফুলের পবিত্র গন্ধ সুগন্ধি ধুনোর ধোঁয়া,
তুলসী তলায় আছে , যায় নি তা খোয়া।
মনে পড়ে ফেলে আসা খরস্রোতার পার,
কচুরিপানায় ঢাকা সেই পুকুরের ধার।
রাখাল ছেলে যায় যত গাভীদের নিয়ে,
আসে ফিরে সেই পথে গোধুলি পেরিয়ে।
উঠানের কোণে থাকা শেফালীর তলা,
শিশিরে ছড়ানো তার ফুলের মেলা ।
ফেলে আসা জীবনের মনোরম সেই সব
মুছে গেছে, আছে শহরের কর্কশ কলরব।
থেকে যায় কত কথা স্মৃতির খাতায়।
যে সকল ছবি গুলো নেয়া হয় নাই,
সকল পদচিন্হ যা অবহেলায় হারাই।
অব্যক্ত থাকে কোনো এক মনের কোণে,
সহসা উঠে আসে এক বিরল দিনে।
পড়ে মনে ফেলে আসা প্রথম পদক্ষেপ,
কাদা মাঠে খেলাধুলা মাটির প্রলেপ।
শঙ্খ উলুধ্বনি আর প্রদীপের শিখা,
মনের আঙিনায় আজও পাই তার দেখা।
ফুলের পবিত্র গন্ধ সুগন্ধি ধুনোর ধোঁয়া,
তুলসী তলায় আছে , যায় নি তা খোয়া।
মনে পড়ে ফেলে আসা খরস্রোতার পার,
কচুরিপানায় ঢাকা সেই পুকুরের ধার।
রাখাল ছেলে যায় যত গাভীদের নিয়ে,
আসে ফিরে সেই পথে গোধুলি পেরিয়ে।
উঠানের কোণে থাকা শেফালীর তলা,
শিশিরে ছড়ানো তার ফুলের মেলা ।
ফেলে আসা জীবনের মনোরম সেই সব
মুছে গেছে, আছে শহরের কর্কশ কলরব।
Comments
Post a Comment