জীবনের মাইল-পাথর,
নিঃশব্দ,নয় নিরুত্তর।
বলে দেয় কতটা তফাত,
কত অন্তর।
চলেছি নিরন্তর,
নিরুপায়, নষ্টচেতন।
অদৃষ্টের হাতছানি,দুর্বার
মহাকর্ষের বিবর--এক কৃষ্ণ-গহ্বর!
মাইল-পাথর!
করে পথ সুদীর্ঘ অতিক্রম,
সুদূর গন্তব্য তবু
নেই অবসর!
চিত্ত অনড়।
করতে হবে পার,
জীবনের দূরত্ব সকল।
অবিরাম প্রয়াস অতঃপর।
জীবনের মাইল-পাথর!
বলে দূরত্ব শুধু।বলে না,
গন্তব্য অসংখ্য মহাশূন্যের
সমষ্টি নির্ভর!
Comments
Post a Comment