অভ্যাস হয়েছে এমন, হয়ে থাকি অচেতন।
হয় যদি সূর্যোদয়
মনটা খারপ হয়-
আমি যে রাত্রিকে ভালবাসি।
রেখে আঁধারের হাতে হাত, কাটে বেশ সারা রাত।
স্বপ্নের ঘোরে থেকে
পথচলা এঁকেবেঁকে-
আন্ধকার যে আমার প্রেয়সী।
মনের দুয়ার খুলে,এলোমেলো পথ চলে,
আঁধারে চোখমুজে,
বালিসে মাথা গুঁজে-
ভাবি স্বপ্ন আমার সেবাদাসী।
হঠাৎ কেন হায়!স্বপ্নটা ভেঙ্গেযায়!
জানালায় আলো আসে
পড়ে এসে আমার পাশে-
ঘুম ভেঙ্গে বিছানায় উঠে বসি।
এই বুঝি দিন হোলো,আলো যত ফিরে এলো!
ভয় হয় মনে মনে,
কি জানি কোনখানে,
হারিয়ে পুতুলগুলো, কে হারায় হাসি?
করবী গাছের মাথায়, ঝলমলে সোনালী আশায়,
হাসবে কু়ঁড়িগুলো, আনন্দে বর্ণালী ভাষায়।
সে আশা নিয়ে মনে,এসেছি ফুলবনে,
কুঁড়িগুলো ফুটেনি আজ আর।
মনে হয় কুঁড়িগুলো,বেসেছে
আমার মত ভালো-
রাতের ঘন-কালো অন্ধকার।
Comments
Post a Comment