চিরবিস্ময়ের সীমানায়
এক শৈবালিনী, প্রবাহ অবাধ! আর
রাত্রির কোলে পুঞ্জিভূত বলাহকের ক্ষণপ্রভা হাসি।
কত রহস্য! মন কৌতুহলে ভরা-
প্রশ্ন কত অধরা!
রাত্রির কোলে পুঞ্জিভূত বলাহকের ক্ষণপ্রভা হাসি।
কত রহস্য! মন কৌতুহলে ভরা-
প্রশ্ন কত অধরা!
এক অরণ্য,গহন অসীম! আর
গভীর সাগরের ঊর্মিউচ্ছ্বল জল।
বিবিধ কত থাকে অজানা -
গভীরে লুকায়ে কত অচেনা!
গভীর সাগরের ঊর্মিউচ্ছ্বল জল।
বিবিধ কত থাকে অজানা -
গভীরে লুকায়ে কত অচেনা!
আর সেই নীল আকাশ! যেন হাত নেড়ে ডাকে-
পাখা মেলে চিনে নিতে বলে অজানাকে।
পাখা মেলে চিনে নিতে বলে অজানাকে।
আমি চাই যেতে হারিয়ে-
অন্তহীন চিরবিস্ময়ের সীমানা পেরিয়ে।
অগুণতি বিচিত্রের মাঝে,
যেতে চাই অসংখ্য অজানার কাছে।
অন্তহীন চিরবিস্ময়ের সীমানা পেরিয়ে।
অগুণতি বিচিত্রের মাঝে,
যেতে চাই অসংখ্য অজানার কাছে।
চাই আমার পিছুটানের সীমারেখা করতে অতিক্রম-
ভেঙ্গে বাধা সব রকম।
চাই জেনে নিতে সব অজানাকে-
বিবিধের মাঝে চাই আপনাকে।
ভেঙ্গে বাধা সব রকম।
চাই জেনে নিতে সব অজানাকে-
বিবিধের মাঝে চাই আপনাকে।
Comments
Post a Comment