Skip to main content

Posts

Showing posts from April, 2019

পরিণত

পরিণত """""""""""" অঙ্কুরিত হয়ে বাগানে আমার, হয়েছে বর্ণালী পূর্ণ-শাখী আজ। কচি কচি দুটি পাতা মেলে ধরেছিল , অফুরান আদরের তরে। পল্লবিত হয়ে কুঞ্জ কাননে, নবীন আনন্দ সঞ্চারণে, নবজীবন প্রকাশ করে । মনের হরষে, প্রকৃতির বশে, হল যাত্রারম্ভ বিকশিত হবার ; বহু শাখা-প্রশাখা করে বিস্তার, মেলে ধরে তার সবুজ সম্ভার। পূর্ণযৌবনে শ্যামলিমা রূপে, করেছে আজ পদার্পণ; ডালে আসে পাখপাখালির দল,কলরব সারাক্ষণ। মৌ সাধনার মন নিয়ে অলিদল, আজ বড় চঞ্চল। কুসুমিত জীবনে এসেছে মনে হয় নতুন এক হিল্লোল। জানি এ বিটপীর বীথিকা বদলের সময় এসেছে কাছে; জীবনে বসন্তর আগমনী সেই ভিন্ন সুর - তাল বাজে।

মন জানতে চায়

মন জানতে চায় """""""""""""""""""""" এক সমুদ্রের ধারে ,এক দিন মন হারায়, রাত কেটে গেল সারাটা , পারিনি বুঝতে , খসে ছিল যে তারাটা , পড়ল নাকি সমুদ্রেই কিংবা কোনো অজানা প্রান্তে , মন জান তে চায়। সেই বলাকাটা , উড়ে যায় , দূর থেকে দূরে , মনের এক ধারে , হারায়ে রেখে গেল  প্রতিচ্ছবি, পাব কি কখনো খুঁজে তারে মন জানতে চায়। যে লুকেচু রি খেলায়, মেতে আছে চাঁদ জ্যোৎস্নাময়ী রা ত্রীকালে হারায়ে মেঘের অন্তরালে উদ্ভাসিত হয়, নিজ উজ্বল মহিমায়, দেয় ধরা কেন, লুকায়ে বারে বারে, মন জানতে চায়। কত অজানার মাঝে আমার, পথ হারায়, পাব কি কিনারা সেই, যে কিনারায় যেতে চাই, মনের জগতটা পেতে চাই, পথ হারনোর পথচলায়, মন জানতে চায়। আমি আজীবন এক ভুলভুলাইয়ায় খুঁজে চলেছি গন্তব্য আমার, করে দিগন্ত সব পারাপার, একদিন অবশেষে, পাব কি শান্তিনিকেতন মন জানতে চায়।

দূষণ

বনেই আছি, মনের বনে - মন-জঙ্গলে সারাটা জীবন পড়ে মনে। আমাকে শহর দাও, চাইনা মন, ফেরত নাও। দাও শহর এমন, মনহীন প্রষ্ফুটিত হয় জীবন, ফুলের মত ন , ভ্রমরেরা করে মনুষ্যত্ব আহরণ । দাও শহর এমন:আছে প্রাণ,জীবন, নাই মন। মন নয়,মন নয়- মনকে পাই ভয়।   ঘাসের ডগায় শিশিরেরই ঝিলিক চাই। সবুজ রঙ টাই যেন লতাপাতায় পাই। জীবনের উষ্ণতার আভাস চাই ঘ্রাণে, চাই সেই কোকিলের কুহুর ছোঁয়া প্রাণে। মন চাই না, চাই না গো মন- চাই না হোক মনুষ্যত্ব হরণ। মনহীন আমি শুধু চাই মানুষ এমন, মন নাই।