মনে আঁকা ছবি দেখার চোখ
নড়ে যায় ইজেলটা বারে বারে,
হয় না মনের মত টান।
যে ছবি আঁকা আছে মনে,
হতে হবে তারই সমান।
হয় না মনের মত টান।
যে ছবি আঁকা আছে মনে,
হতে হবে তারই সমান।
বাধা দেয় তুলিটাও থেকে থেকে,
দেয় না আঁকতে সে আঁখি।
কি জানি কেন ক্যানভাসটাও
দিচ্ছে আমায় আজ ফাঁকি।
দেয় না আঁকতে সে আঁখি।
কি জানি কেন ক্যানভাসটাও
দিচ্ছে আমায় আজ ফাঁকি।
রংটাও আজ কেন যেন
মনমরা হয়ে হয়ে আছে।
থাকছে আমার থেকে দূরে
আসবে না যত টানি কাছে।
মনমরা হয়ে হয়ে আছে।
থাকছে আমার থেকে দূরে
আসবে না যত টানি কাছে।
আকাশেতে ঘন কালো মেঘ
বেসামাল হাওয়ার পাগলামি।
ক্যানভাসটাকে ওড়ায় থেকে থেকে,
সে ছবি কেমনে আঁকি আমি?
বেসামাল হাওয়ার পাগলামি।
ক্যানভাসটাকে ওড়ায় থেকে থেকে,
সে ছবি কেমনে আঁকি আমি?
যে ছবি আঁকা ছিল মনে,
এলোমোলো করে দিল ঝড়।
ইজেল ক্যানভাস রং তুলি সব,
ছিল আপন হয়ে গেল পর।
আঁকবো না আর আমি ছবি,
উঠুক এবার যত ঝড়।
ইজেল ক্যানভাস রং তুলি যত
হয়ে থাক চিরতরে পর।
এলোমোলো করে দিল ঝড়।
ইজেল ক্যানভাস রং তুলি সব,
ছিল আপন হয়ে গেল পর।
আঁকবো না আর আমি ছবি,
উঠুক এবার যত ঝড়।
ইজেল ক্যানভাস রং তুলি যত
হয়ে থাক চিরতরে পর।
যে ছবি মনে মনে আঁকা,
সে আঁকাই শেষ আঁকা হোক।
চাই না ইজেল ক্যানভাস রং তুলি,
চাই মনে আঁকা ছবি দেখার চোখ।
সে আঁকাই শেষ আঁকা হোক।
চাই না ইজেল ক্যানভাস রং তুলি,
চাই মনে আঁকা ছবি দেখার চোখ।
Comments
Post a Comment