Skip to main content

অগ্রগতির নাম কোলকাতা


রাস্তার কলের তলায়,
মাস-বাথ হলেই চলে।
চলেনা কেলকেশিয়ানের
মাছ-ভাত না হলে।   

মাল খেয়ে বাথটাবে পড়া-
ও তো বড়লোকের মরা-
পাকলে না পাকলে বেল
ক্যালকেশিয়ানের কি?

রেভোল্যুশান হল ভাই,
ক্যালকাটা হল কলকাতা তাই
ছিল ক্যালকেশিয়ান যারা , হল কলকাতান তারা-
মাসবাথ আর মাছভাতেই দিন এখন'ও সারা।

ক্যালকেশিয়া ভালই আছে-
পাড়ার মধুর ঠেকটা কাছে।
ভাঁড়ে চা কয়েকবার, বিড়ির টানে দিনপার-
চাহিদা পায়জামা আর ফতুয়ার।

কার্লমার্ক্স গুলে খাওয়া ,
'মেসির' বাড়ি রোজ যাওয়া।
ধমনীতে রাজনীতির
প্রোগ্রেসিভ ধারা বংশগতির।

কোলকাতা ! আজব শহর,
মানুষের কত বহর!
উতলা হয়ো নাকো,
ধৈর্য্য ধরে থাকো।

আছে ভাই আতেলকাতান
ইংলিশে আড্ডা মাতান-
হাবেভাবে 'হাসজারু'র মতন
মিশ্র ভাষণ যখন তখন।

আছে অনেক মাতালকাতান
নর নারী সব সমান-
বার নামক সুড়িখানায়
সন্ধ্যা হলে ঢের পাওয়াযায়।

বিশেষ তবে নতুন কাতান
হুক্কাবারে রোজ যান-
গন্ধ-তামাক কল্কি ভরা,
সুখটানে সময় কাটান।

মানব শ্রেষ্ঠ হে কোলকাতান!
মহান লোকের ন্যায়ে,চেয়ে গুণগ্রাহী পানে,
নয়নে প্রশান্তি,ওষ্ঠে স্মিত হাস-
কাহাকে আশীর্বাদ করে কর ধন্য হে মহান?

সুন্দর!তবে একা নও।
জানা হল আজ-- শত-সহশ্র আছে তোমার মতন।
বলি ভাল থেকো,
পার যদি মনে রেখো-

ইতি।

Comments

Popular posts from this blog

सीख

------ आहिस्ता आहिस्ता चलती रही घड़ी, घन्टे के कांटे में आंखें रुकी रुकी। होश में न थे हम जाने कब और कैसे, चहल कदमी से श्याम ढल चुकी । निकल चुका था जनाजा मौकों का बेआब्रू हो गयीं नाकामियां, रोने से भी मोहताज हो गये हम तब, हंसने लगीं  सारी बर्बादियां। अब गुब्बारे सारे छूट गये आसमां पर, देखा अरमानों का उड़जाना। नजर उतार रख हांथ दिलपर अपने, बन्द आंखें पड़ रहा पछताना। ऐ किस्मत के रचनाकारों सुनलो आज, किस्मत जीती बाजी की चाल नहीं; सहनी पड़ती है बहुत  निरंतर, जूझो,मौका खोकर पछताओ नहीं।   
সাহিত্যের সমৃদ্ধি 💪💪💪💪💪💪 কৌশিকী অমাবস্যা। দেবীর কি এই কৌশিকী রূপ?মহাদেব পার্বতীকে কালিকা ডাকতেন।শুম্ভ নিশুম্ভ বধে মানস সরোবরে স্নান করে বিশেষ পরাক্রমের অধিকারিণী রূপেই কালিকা কৌশিকী অর্থাত কৃষ্ণ বর্ণা বীরাঙ্গনা হলেন।এটা শাস্ত্র সিদ্ধ মত।আমি নিতান্তই পাঠক এক গল্প পড়ে জেনেছি।ঠিক না বেঠিক অন্যান্য অনেক তথ্যের মতই এটাও আর চর্চা না করেই মেনে নিয়েছি।আমার এতেই দিব্যি কেটে যাচ্ছে। কৌশিকী অমাবস্যা এই তিথিতে পালন হয়। কারন সুধা ছাড়া তন্ত্র মতে কৌশিকী অমাবস্যায় পূজা নাকি সিদ্ধ নয় অতএব কৌশিকী সুধা অনিবার্য।এই সুধা পানে ভগবত প্রাপ্তি হবেই। একদম গ্যারান্টি।বিশ্বাস না হলে পরীক্ষা প্রার্থনীয়।আমি আবশ্য শোনা মাত্রই বিশ্বাস করে নিয়েছি।আমার মত অলসেরা সহজেই বিশ্বাস করে নেয়।আপনি কেন তা করবেন।মোটেই করবেন না।যাচাই করুন আর ফল উপভোগ করুন। কারন সুধা সেবনে ভক্তিরসের চুড়ান্ত প্রাপ্তি একটা বিশাল ফল লাভ।তবে আরও আছে। কারনসুধা সেবন যোগে  অনেকেই বেহুঁশ হয়ে অন্যের কাঁধে চেপে স্থান ত্যাগ করার মর্যাদা পান। কেহ কেহ আবার সবার অলক্ষে রস সিক্ত হয়ে নর্দমায় অতিসিক্ত হয়ে মহানন্দ দশায় নর্দমাজলের গুণে ও তার...
 সুখের জীবন , যেন মৃগ মরিচিকা : উদ্ভাসিত কিন্তু দেয়না ধরা। যেমন, বসন্তের রোদন : ঝরাপাতায় দেয় হারানো স বুজের সুখ স্মৃতি। পত ঙ্গের উড্ডয়ন, ডানামেলার উচ্ছাসেই লেখা তার বিধির লেখন : পতনের সুচনা,সমাপ্ত জীবন। নিশ্চত করে শেষ, বুঝিবা সুচনা হয় সব ভালো র। শুধু ক্ষণিকের জলোচ্ছাস : সমুদ্রের বুকেই পুনরায় সমাপন। জীবনের পুঁথী: অসঙ্খ সম্ভাবনার লেখন। সমাপ্তি শুধু একবার; সমাপ্তিতেই কেন্দ্রীভূত জীবন।