স্বপ্ন নয় সে যে সত্য-
ছিল এক মেসবাড়ি।
রোজ চড়ত ভাতের হাড়ি-
ভুলতে পারি?!
ছিল এক মেসবাড়ি।
রোজ চড়ত ভাতের হাড়ি-
ভুলতে পারি?!
মালিক ছিল মা-বাবা আমার-
মনে তাঁদের ভালবাসা অপার।
খাওয়া দাওয়া আর সব পাওয়া,
দামের বেলা কিছু না চাওয়া।
মনে তাঁদের ভালবাসা অপার।
খাওয়া দাওয়া আর সব পাওয়া,
দামের বেলা কিছু না চাওয়া।
চাইত শুধু পড়ালেখা,
চাইত ডিসিপ্লিন।
না হলে ভাই অগ্নিদৃষ্টি-
হাড় হত হিম!
চাইত ডিসিপ্লিন।
না হলে ভাই অগ্নিদৃষ্টি-
হাড় হত হিম!
আজ যখন সেই মেস নেই আর,
টানতে হয় গো নিজের ভার।
ভাবি তখন ছিল না চেতন-
চালাতে মেস চাই কত বেতন?!
টানতে হয় গো নিজের ভার।
ভাবি তখন ছিল না চেতন-
চালাতে মেস চাই কত বেতন?!
তাইতো বলি আসল কথা-
মা-বাবার মত আপন কোথা?
খুঁজি ঈশ্বরকে কেন অতো-
মা-বাবা যখন ঈশ্বরের মতো?
মা-বাবার মত আপন কোথা?
খুঁজি ঈশ্বরকে কেন অতো-
মা-বাবা যখন ঈশ্বরের মতো?
মা-বাবা কে দিও গো মান-
করেছে যারা সব কিছু দান।
তাঁদের যখন বার্ধক্য আসে
দাঁড়িও গো তাঁদের পাশে।
করেছে যারা সব কিছু দান।
তাঁদের যখন বার্ধক্য আসে
দাঁড়িও গো তাঁদের পাশে।
Comments
Post a Comment