মাতৃ-ঋণ (করবট) মন্দির বারাণসী
অনুক্ত আজ শত শত বছরের মাতৃ-ঋণ মুক্তির ব্যার্থ ধৃষ্ট প্রয়াস।
অনুচ্চরিত এক কুসন্তানের অতি দম্ভের স্তম্ভিত করা ইতিহাস।
মাতৃঋণ শোধে কৃতঘ্নের প্রগলভ রচনার বিফল প্রয়াস:
সৃষ্ট হয় শত-শত বছরের স্মারক,বারাণসীর এই ধৃষ্টতার নিঃশব্দ পরিহাস।
দর্শনে করবট মন্দির,মাতৃ-অনাদরে রুদ্ধ হয় স্বাস।
নাহি সহ্য হয় প্রকৃতির দেখে মাতৃ-বিরোধের আভাস।

সেই স্থাপত্য ন্যুব্জ আজ পাচ শতাব্দীর অপকৃষ্টির অসহনীয় ভারে।
মাতৃত্ব,বিবেক,মানবতা,দেবতার অভিশাপে রাখতে মাথা সোজা নাহি পারে।
নিমজ্জিত মাতৃ-ঋণ মন্দিরের গর্ভগৃহ গঙ্গাবক্ষে।
প্রমাণ করে জননীর প্রতি পুত্রের অধর্ম,কৃতঘ্নতা - সর্ব অপদার্থতা পরোক্ষে।

গঙ্গাবক্ষে মানসিংহ রাজা মাতৃ-ঋন মুক্ত হবার কল্পে করবট মন্দির নির্মাণ করে। কিন্তু সেই মন্দির ভুল স্থাপত্যের দরুন হেলে যায় এবং গর্ভগৃহ জলতলে হয়ে পূজার অনুপযুক্ত হয়।
আজও সেই মন্দির বারাণসীর গঙ্গাবক্ষে বর্তমান।
Comments
Post a Comment