মুহুর্মুহু ভাঙ্গবে আশা?
আশাভঙ্গ সহজ নয় অতো-
জীবনের ডিকশনারিতে নেই নিরাশা।
বারমাস রাগানুরাগ বরিষণ চিরন্তন-
এ হলো গ্রীষ্মের ভীষণ তপন যখন,
পুষ্প বৃষ্টি তখন।
এর নেই কোনো কাল,নেই কোনো তিথি।
অশনি সংকেতও নয়,বাঁচারও নেই রীতি।
এই বর্ষণে সমর্পণএকমাত্র উপায়।
বোধ আছে যার সে স্বাদ খুঁজে পায়।
ছাতায় নেই লাভ, উড়ে সীমানা পার হয়ে যায়।
ওয়াটারপ্রূফ? বৃষ্টি হতে বাঁচায়,
যখন রিমিকি ঝিমিকি ভাদর-শ্রাবণের ধারা।
ঝমঝমে ঝড়ো কালবৈশাখীতেএকটাই নিয়ম:
ভিজে নেও, নেও ভিজে, কমবে গরম।
আমার ক্যালেন্ডারে বারো মাস বৈশাখ,
আসে কালবৈশাখী প্রতিদিন-
ঝড়-বৃষ্টিতে ভিজে ভিজে
আশাভঙ্গ সহজ নয় অতো-
জীবনের ডিকশনারিতে নেই নিরাশা।
বারমাস রাগানুরাগ বরিষণ চিরন্তন-
এ হলো গ্রীষ্মের ভীষণ তপন যখন,
পুষ্প বৃষ্টি তখন।
এর নেই কোনো কাল,নেই কোনো তিথি।
অশনি সংকেতও নয়,বাঁচারও নেই রীতি।
এই বর্ষণে সমর্পণএকমাত্র উপায়।
বোধ আছে যার সে স্বাদ খুঁজে পায়।
ছাতায় নেই লাভ, উড়ে সীমানা পার হয়ে যায়।
ওয়াটারপ্রূফ? বৃষ্টি হতে বাঁচায়,
যখন রিমিকি ঝিমিকি ভাদর-শ্রাবণের ধারা।
ঝমঝমে ঝড়ো কালবৈশাখীতেএকটাই নিয়ম:
ভিজে নেও, নেও ভিজে, কমবে গরম।
আমার ক্যালেন্ডারে বারো মাস বৈশাখ,
আসে কালবৈশাখী প্রতিদিন-
ঝড়-বৃষ্টিতে ভিজে ভিজে
জল-কাদা মাখামাখি চলছে।
Comments
Post a Comment