Skip to main content

রাজ-চক্রান্ত



অদ্ভুত আনন্দ-ধোঁয়া ভাসে আকাশের তলে,

আবেশিত মোহময় নেশামন কেমন কেমন।

আলো আঁধারে মাতানো পরিবেশ,

সম্মোহক অস্ফুট আনন্দ অনুক্ষণ।

হয়না বিধির লেখন হেথা,

নেই আশংকার নির্দয় মন্থন।

আচ্ছন্ন মানুষ,আচ্ছন্ন বিধাতারাও;

আচ্ছন্ন করা আনন্দ আবরণ।

আনন্দে আনন্দে নিশ্চিন্ত নিদ্রা,

বাতাসে আনন্দের মধুময় আবেদন;

আনন্দে নেশাতুর স্বপ্নময় সকলে,

অন্তহীন আনন্দের প্লাবন সারাক্ষণ।

করে নাহি লক্ষ্য, মগ্ন আনন্দ আবেশে;

ধ্বংসের নিঃশব্দে নিশ্চিত পদচারণ।

ঘুম পাড়ায়েছে অর্থলোলুপ রাজ-চক্রিগণ;

দিয়েছে আগায়ে নেশার উপকরণ।

আনন্দে তিমিরাচ্ছন্ন কি হারায় বোঝেনা;

বোঝেনা কৌশলির সাজান প্রহসন।

আনন্দ মৌতাতে মেতে থাকে সদা,

করে রূপকথার জগতে আবাধ বিচরণ ।

আনন্দ-উৎসব , আনন্দ-মদিরা;

হর্ষোল্লাস ভরা মন-পবন।

আনন্দের নেশা-নৃত্য লাগামহীন চলে;

হয় নিঃশব্দে লুন্ঠিত কোষাগারের ধন।

Comments

Popular posts from this blog

सीख

------ आहिस्ता आहिस्ता चलती रही घड़ी, घन्टे के कांटे में आंखें रुकी रुकी। होश में न थे हम जाने कब और कैसे, चहल कदमी से श्याम ढल चुकी । निकल चुका था जनाजा मौकों का बेआब्रू हो गयीं नाकामियां, रोने से भी मोहताज हो गये हम तब, हंसने लगीं  सारी बर्बादियां। अब गुब्बारे सारे छूट गये आसमां पर, देखा अरमानों का उड़जाना। नजर उतार रख हांथ दिलपर अपने, बन्द आंखें पड़ रहा पछताना। ऐ किस्मत के रचनाकारों सुनलो आज, किस्मत जीती बाजी की चाल नहीं; सहनी पड़ती है बहुत  निरंतर, जूझो,मौका खोकर पछताओ नहीं।   
সাহিত্যের সমৃদ্ধি 💪💪💪💪💪💪 কৌশিকী অমাবস্যা। দেবীর কি এই কৌশিকী রূপ?মহাদেব পার্বতীকে কালিকা ডাকতেন।শুম্ভ নিশুম্ভ বধে মানস সরোবরে স্নান করে বিশেষ পরাক্রমের অধিকারিণী রূপেই কালিকা কৌশিকী অর্থাত কৃষ্ণ বর্ণা বীরাঙ্গনা হলেন।এটা শাস্ত্র সিদ্ধ মত।আমি নিতান্তই পাঠক এক গল্প পড়ে জেনেছি।ঠিক না বেঠিক অন্যান্য অনেক তথ্যের মতই এটাও আর চর্চা না করেই মেনে নিয়েছি।আমার এতেই দিব্যি কেটে যাচ্ছে। কৌশিকী অমাবস্যা এই তিথিতে পালন হয়। কারন সুধা ছাড়া তন্ত্র মতে কৌশিকী অমাবস্যায় পূজা নাকি সিদ্ধ নয় অতএব কৌশিকী সুধা অনিবার্য।এই সুধা পানে ভগবত প্রাপ্তি হবেই। একদম গ্যারান্টি।বিশ্বাস না হলে পরীক্ষা প্রার্থনীয়।আমি আবশ্য শোনা মাত্রই বিশ্বাস করে নিয়েছি।আমার মত অলসেরা সহজেই বিশ্বাস করে নেয়।আপনি কেন তা করবেন।মোটেই করবেন না।যাচাই করুন আর ফল উপভোগ করুন। কারন সুধা সেবনে ভক্তিরসের চুড়ান্ত প্রাপ্তি একটা বিশাল ফল লাভ।তবে আরও আছে। কারনসুধা সেবন যোগে  অনেকেই বেহুঁশ হয়ে অন্যের কাঁধে চেপে স্থান ত্যাগ করার মর্যাদা পান। কেহ কেহ আবার সবার অলক্ষে রস সিক্ত হয়ে নর্দমায় অতিসিক্ত হয়ে মহানন্দ দশায় নর্দমাজলের গুণে ও তার...
 সুখের জীবন , যেন মৃগ মরিচিকা : উদ্ভাসিত কিন্তু দেয়না ধরা। যেমন, বসন্তের রোদন : ঝরাপাতায় দেয় হারানো স বুজের সুখ স্মৃতি। পত ঙ্গের উড্ডয়ন, ডানামেলার উচ্ছাসেই লেখা তার বিধির লেখন : পতনের সুচনা,সমাপ্ত জীবন। নিশ্চত করে শেষ, বুঝিবা সুচনা হয় সব ভালো র। শুধু ক্ষণিকের জলোচ্ছাস : সমুদ্রের বুকেই পুনরায় সমাপন। জীবনের পুঁথী: অসঙ্খ সম্ভাবনার লেখন। সমাপ্তি শুধু একবার; সমাপ্তিতেই কেন্দ্রীভূত জীবন।