অামি চিতা, নিয়ে যাই ধোঁয়া রূপে,
ধরা, ছোঁয়া, চোখে দেখা হতে
দূরে।
রেখে যাই কিছু অবশেষ, দেও গঙ্গা বক্ষে।
তবু আসে থেকে থেকে স্মৃতি গুলো
ফিরে।
আমি অশ্রান্ত,আমি চিরন্তন, অতনু আমি।
বারংবার ,আনাহুত, তবু আসি
ফিরে।
আসি ফিরে, দেই মুক্তি আপনেরে
মায়া,দুঃখ,ক্লেশ যা কিছু থাকে
ঘিরে।
আমার শেষ নাই।
জ্বলে জ্বলে উঠি তাই
বারে বারে।
জ্বলে যাই তবু পারি নাই,
মুছে দিতে স্মৃতি রেখা গুলো
চিরতরে।
স্মৃতি?সে যে অবিনশ্বর!
হৃদয়ের মাঝে শিলা লেখা হয়ে
পড়ে।
চিরন্তন সে, অতনু সে, অশ্রান্ত ।
জ্বলে ধিকি ধিকি , বেড়ে উঠে শিখা হয়ে
বারে বারে।
পঞ্চভূতে মিশায়ে দেয় চিতাগ্নি,
করে অদৃশ্য নশ্বর দেহ
চিরতরে।
স্মৃতিশিখা জ্বলে যায় নিরন্তর,
স্পন্দনে স্পন্দনে অবিনশ্বর,
নাহি শেষ তার কভু পুড়ে।
Comments
Post a Comment