Skip to main content

Posts

Showing posts from September, 2019
কর্মবীরের বিষপানে আচমন 🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺 আমরা বিশ্বের বাহিরে দাদা!! বিশ্বকর্মা বিশ্রাম বিলাসীর বঙ্গীয় বিশ্রামাগারে পূজার বাসনায় ঘুর-ঘুর করেন।পূজা প্যান্ডেলে- প্যান্ডেলে হয়েই যায়।পূজা বিশ্বকর্মা পেয়েই যান।খিচুড়ি-লাবড়া-ভাজাভূজি প্যান্ডেলে বিতরণ করা হয়েই থাকে। সেই খেয়েই উনি নিদ্রা যান। পরে অবশ্য প্যান্ডেলের নেপথ্যাচরীরা ভক্তিতে তদগত প্রাণ হয়ে 'টান্টু' দিয়ে আচমন করেন।তৎপশ্চাত নিষ্কর্মা দশায় কেহ প্যান্ডেলেই, কেহ বা নালীতে অথবা গলীতে 'ট্যাংরি মটমটাসন' অবস্থায় জ্ঞানহীন এবং তৎসঙ্গে 'সর্ববস্ত্রং গতহ্বপিবা' হয়ে বিশ্বকর্মাকে বিনীত বিদায় জানাতে 'নির্বিকল্প সমাধী'স্থ হয়ে যান। ফলস্বরুপ: বঙ্গেতে হয় বিশ্বকর্মার ত্রাস; শিল্পের বদলে গলায় ফাঁস।। সর্বত্র দেখ সর্ষেফুলের চাষ; চাকরি নিতে পরবাসে যাস।।
চাঁদে বাঙালি অআকখঙচছ '' ওঁ ক্ষীরপুত্রায় বিদ্মহে অমৃতত্বায় ধীমহি তন্নোঃ চন্দ্র প্রচোদয়াৎ ।'' '' দিব্যশঙ্খতুষারাভং ক্ষীরোদার্ণব সম্ভবম্। নমামি শশিনং ভক্ত্যা শম্ভোর্মুকুট ভূষণম্।। '' '' চন্দ্র'' বা "চাঁদ"একজন হিন্দু দেবতা ৷ তিনি সুদর্শন, সুপুরূষ, দ্বি-বাহুযুক্ত। তার এক হাতে অস্ত্র ও অন্য হাতে পদ্ম।তিনি তার দশটি শ্বেত ঘোড়ার রথে চড়ে রাত্রে আকাশে উদিত হন ৷ তিনি আরো অনেক নামে পরিচিত। যেমন: সোম ইন্দু , অত্রিসুত , শচীন , তারাধিপতি ও নিশাকারা। তার নামানুসারে সপ্তাহের একটি দিন হল সোমবার ৷ হিন্দু পুরাণ অনুসারে চন্দ্র অত্রির পুত্র ও সপ্তবিংশতী নক্ষত্রের স্বামী। তিনি বুধগ্রহের পিতা, দক্ষের জামাতা। মধ্যযুগীয় পুরাণ মতে চন্দ্র দেবগুরু বৃহস্পতির পত্নী তারা কে বিবাহপ্রস্তাব দেন। গুরুপত্নী তাকে প্রত্যাখ্যান করেন। তারা চন্দ্রের দ্বারা অপহৃত হন ও এক পুত্রের জন্ম দেন। এই চন্দ্র-তারার পুত্রের নাম বুধ।ব্রহ্মা চন্দ্রের উপর চাপ সৃষ্টি করেন তারাকে তাঁর স্বামী বৃহস্পতির নিকট ফিরিয়ে দিতে বাধ্য করেন। ...
ঠুস 👎👎 "Everyone gets 86,400 seconds in a day. What do you do with all your time?" এক মহাজ্ঞানী ইংরাজ সাহেব বললেন। মানতে অসুবিধা হলেও অনেকবার গণনা করেছি। মন মানে নি তাই একদিন সারাদিন ঘড়ির সেকেন্ডের কাঁটার দিকে চেয়ে বসে রইলাম।দেখলাম,  ৮৬হাজার ৪00 সেকেন্ডেরই দিন। এত?! কতদিন হল জীবনের? আমার জীবনের আজ ষাট বছর ২৪ দিন আর ঠিক এইক্ষণে দশ ঘন্টা ৪6 সেকেন্ড। তবে 'এইক্ষণ' আর সেই ক্ষণ নেই: দ্রুত, অতিদ্রুতগামী ক্ষণকালের গতি ধরা দেয় না। যেই ক্ষণে লিখলাম সেই ক্ষণে অঙ্ক করে দেখি কতক্ষণ? ৩৬৫×২৪×৮৬৪০০ = ৭৫৬৪০০০ সেকেন্ড এরও বেশি ঠিক এখনই। সর্বনাশ! -এই এতক্ষণের জীবনে বেঁচে থাকার নির্জাস কী? আকাশবাণী হল: -বৎস নির্জাস জানতে চাও? সভয়ে বললাম - 'হুঁ'। - বৎস, নির্জাস হল  'ঠুস'! প্রশ্ন করলাম -এই ' ঠুস' কী? - বৎস উত্তম প্রশ্ন, তবে উত্তরও তথৈবচ: অজাযুদ্ধে ঋষিশ্রাদ্ধে প্রভাত মেঘডম্বরে। দম্পত্যোঃ কলহ চৈব বহ্বারম্ভে লঘুক্রিয়া। আমি সুধালাম -তার মানে? তিনি নিরুত্তর। বারম্বার সুধানর পর বুঝলাম সেই অদৃশ্য বাণীকার প্রস্থান করেছেন আমার মূঢ়তা অবলোকনে...
সাহিত্যের সমৃদ্ধি 💪💪💪💪💪💪 কৌশিকী অমাবস্যা। দেবীর কি এই কৌশিকী রূপ?মহাদেব পার্বতীকে কালিকা ডাকতেন।শুম্ভ নিশুম্ভ বধে মানস সরোবরে স্নান করে বিশেষ পরাক্রমের অধিকারিণী রূপেই কালিকা কৌশিকী অর্থাত কৃষ্ণ বর্ণা বীরাঙ্গনা হলেন।এটা শাস্ত্র সিদ্ধ মত।আমি নিতান্তই পাঠক এক গল্প পড়ে জেনেছি।ঠিক না বেঠিক অন্যান্য অনেক তথ্যের মতই এটাও আর চর্চা না করেই মেনে নিয়েছি।আমার এতেই দিব্যি কেটে যাচ্ছে। কৌশিকী অমাবস্যা এই তিথিতে পালন হয়। কারন সুধা ছাড়া তন্ত্র মতে কৌশিকী অমাবস্যায় পূজা নাকি সিদ্ধ নয় অতএব কৌশিকী সুধা অনিবার্য।এই সুধা পানে ভগবত প্রাপ্তি হবেই। একদম গ্যারান্টি।বিশ্বাস না হলে পরীক্ষা প্রার্থনীয়।আমি আবশ্য শোনা মাত্রই বিশ্বাস করে নিয়েছি।আমার মত অলসেরা সহজেই বিশ্বাস করে নেয়।আপনি কেন তা করবেন।মোটেই করবেন না।যাচাই করুন আর ফল উপভোগ করুন। কারন সুধা সেবনে ভক্তিরসের চুড়ান্ত প্রাপ্তি একটা বিশাল ফল লাভ।তবে আরও আছে। কারনসুধা সেবন যোগে  অনেকেই বেহুঁশ হয়ে অন্যের কাঁধে চেপে স্থান ত্যাগ করার মর্যাদা পান। কেহ কেহ আবার সবার অলক্ষে রস সিক্ত হয়ে নর্দমায় অতিসিক্ত হয়ে মহানন্দ দশায় নর্দমাজলের গুণে ও তার...