Lies, damn lies and statistics.
✔✖✔✖✔✖✔✖✔✖✔
Statistics দিয়ে সুখ মাপবে: হরি নামেব কবলম্!!
Happiness Index-কোন রাষ্ট্রে মানুষ কত সুখী র পরিমাপ।
আমার জনৈক বন্ধু জানালেন এই পরিমাপন নিরুপণ করে বিজ্ঞানীরা বলে দেবেন কে কত সুখী এবং কোন রাষ্ট্রে মানুষ কত সুখী।
বা রে বা! তালি।তালি।তালি।
বলি ,সুখী কে এবং তা কি মতে ঠিক হবে, এটা বিচার করা যায়?
উহুঁ।
করা যায় না।
স্ট্যটিস্টিক্স, মানে সংখ্যাতত্ব- বড়ই ছলনার যন্ত্র রে ভাই!
বলি, গৌতম কে মনে পড়ে?
আরে সেই যে লুম্বিনীর রাজার পুত্র, সিদ্ধার্থ।রাজপুত্র, তায় আবার বিবাহ হলো এক অপরূপা সতনুকা, সুমখশ্রীযুক্তা, সুকেশি ও যতসব সু-এই আর সু-ওই সম্পন্না যশোধরা-র সাথে।
বাবা, আর কি চাই?
তবু ব্যটা অসুখী এবং গৃহত্যাগী।
সুখের খোঁজে!
বোঝো ঠ্যলা!!
টাকা? খুঁজুন, পাবেন।
সুনাম, তাও পাবেন।
প্রতাপ, প্রতিপত্তি? হ্যাঁ! হ্যাঁ!
কিন্তু সুখের বেলায় ঠনঠনে গোপাল পাবেন।
সুখ পাওয়ার ভাবনা মানেই:
" তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই"
ছোটালো রামকে, গেল লক্ষ্মণ।তারপর?সুখ পেলি?
পেলি না তো।
আগেই বুঝলে হুজ্জতীটা কম হতো।দিব্বি ছিলি বনের মাঝে শাকে ভাতে। সহ্য হলো না- মাংস খাব! যত্ত সব ছেলেমানুষির জেদ।
এখন শুনলাম, বিশিষ্ট জ্ঞানী গুণী বিজ্ঞানীরা বলবে কে কতটা সুখী তাই কোন রাষ্ট্র কত সুখীদের- অতএব Happiness Index তৈরি হলো।
বলি আরশোলাও একটা পাখি;
পালং শাকের ক্যাশমেমোটাই ছিল বাকি!
তবে বলুক কে কত সুখী।পরোয়া করি না।বলা কওয়া মানুষের কাজ।
" কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহনা"।
কিন্তু হ্যাঁ, সুখ বিষয়ে প্রমথনাথ বিশী যা বলেছিলেন তাঁর একটি গল্পে সেটা যথা সম্ভব মনে পড়ল, দিলাম।
পড়েই বলুন না কেমন দিলাম?
এটা চির অসুখী', দৃষ্টিহীন এক গল্পের নায়কের কথা।
"ভগবান কে পেয়ে প্রার্থণা করে বলল
-ভগবান আমাকে দৃষ্টি দেও।
ভগবান বলল- অন্য বর নেও।
সে বলল- আমার অন্য কিছুর অভাব নাই।
ভগবান বলল-লোকের কত অভাব।তোমার একটা মাত্র অভাব তবু তুমি সন্তুষ্ট নও কেন?
সে বলল-আমার শত অভাব ঘটুক, কেবল দৃষ্টির অভাব পূরণ করে দেও।
ভগবান বলল- চোখে দেখলে মানুষ কি সুখী হয়? অন্য কিছু নেও।
কিন্তু সে ছাড়বে না।
মানুষের স্বভাব এই যে একটা মাত্র অভাব থাকলেও সে অসুখী বোধ করে,সে ভাবে শত দুঃখ ওই রন্ধ্রপথে অসছে।করায়ত্ত শত সুখ অনায়ত্ত একটা অভাবের চেয় ছোট মনে হয়"
আপনারাই বলুন এবার সুখ কি ভয়ানক বস্তু?
এটাও কেউ মাপতে যায়?
বাল্যকালে আমার জনৈক দরিদ্র বন্ধুর বাবা বলতেন:
"আছে কাপড় আছে শীত, নাই কাপড় নাই শীত"।
মনে হয় দ্বিতীয় জন, যার কাপড় নেই, প্রথম জন হতে কম দুঃখী।
অবস্য এসবই আমার অবসরোত্তর বক্করচক্কর।
সুখ ছাড়া যা যা পাওয়া যায় নিয়ে নাও।
Comments
Post a Comment