Skip to main content
অবসরোত্তর সময় কাটাতে-পরচর্চা পরনিন্দা না ধর্মচর্চা?
পরচর্চা পরনিন্দা ও ধর্মচর্চা, আফিঙ্গের ন্যায়ে আমাদের নেশাতুর করে রাখে।ভগবান, অন্তত বিজ্ঞান চর্চা মতে, নিরস্তিত্ব আরেকটি আফিঙ্গের গুলি মাত্র।নেশাই যদি করতে হয় তবে জ্ঞানের নেশার মতো কোনো নেশা নেই।কিছু টাকায় সারা জীবন বই কিনে, অবসরে তাই পড়ে যদি হারিয়ে যাওয়া যায় তবে অনেকটাই যাওয়া যায়।তারপর যদি ঝুলিতে হাত দিয়ে নিজ সৃজন ক্ষমতার জোরে কখনও একটা অনুগল্প কিংবা কখনও একটা অপরিণত হাতে রচিত কবিতা বা অনুরচনা প্রসবিত হয় তা যন্ত্রণা নয় আনন্দই দেয়।

আজ সোশাল মিডিয়াতে অনেকেই অনুকথনে মজেছেন।আমিই কি আর কুকথন করি? মন্দই সই, কিছু হিন্দি, বাংলা আর English কবিতা রচি কিংবা রসিয়ে মজিয়ে আপনাদের লেখার ওপর বেশ সময় নিয়ে মন্তব্যের নামে বকবকামৃত পরিবেশন করি......মায়া বলতে এই তো মাত্র আমাদের মায়া।যে মায়া প্রপঞ্চময়, সেই PNPC টা করতে হয় না।বেশ ভালই আছি: আপনারাও আছেন।চলুক , যদ্দিন এভাবে চলে।


যেদিন চলবে না, আমার ক্ষত্রে সে দিন দেখবেন আমার বাড়ি হতে হিন্দু সৎকার সমিতির গাড়িতে মাত্র কুড়ি মিনিট: থাকবে ঝোলা, ভাগবে ভোলা...... হা হা হা😃😜😄✋✋✋।

Comments

Popular posts from this blog

सीख

------ आहिस्ता आहिस्ता चलती रही घड़ी, घन्टे के कांटे में आंखें रुकी रुकी। होश में न थे हम जाने कब और कैसे, चहल कदमी से श्याम ढल चुकी । निकल चुका था जनाजा मौकों का बेआब्रू हो गयीं नाकामियां, रोने से भी मोहताज हो गये हम तब, हंसने लगीं  सारी बर्बादियां। अब गुब्बारे सारे छूट गये आसमां पर, देखा अरमानों का उड़जाना। नजर उतार रख हांथ दिलपर अपने, बन्द आंखें पड़ रहा पछताना। ऐ किस्मत के रचनाकारों सुनलो आज, किस्मत जीती बाजी की चाल नहीं; सहनी पड़ती है बहुत  निरंतर, जूझो,मौका खोकर पछताओ नहीं।   
সাহিত্যের সমৃদ্ধি 💪💪💪💪💪💪 কৌশিকী অমাবস্যা। দেবীর কি এই কৌশিকী রূপ?মহাদেব পার্বতীকে কালিকা ডাকতেন।শুম্ভ নিশুম্ভ বধে মানস সরোবরে স্নান করে বিশেষ পরাক্রমের অধিকারিণী রূপেই কালিকা কৌশিকী অর্থাত কৃষ্ণ বর্ণা বীরাঙ্গনা হলেন।এটা শাস্ত্র সিদ্ধ মত।আমি নিতান্তই পাঠক এক গল্প পড়ে জেনেছি।ঠিক না বেঠিক অন্যান্য অনেক তথ্যের মতই এটাও আর চর্চা না করেই মেনে নিয়েছি।আমার এতেই দিব্যি কেটে যাচ্ছে। কৌশিকী অমাবস্যা এই তিথিতে পালন হয়। কারন সুধা ছাড়া তন্ত্র মতে কৌশিকী অমাবস্যায় পূজা নাকি সিদ্ধ নয় অতএব কৌশিকী সুধা অনিবার্য।এই সুধা পানে ভগবত প্রাপ্তি হবেই। একদম গ্যারান্টি।বিশ্বাস না হলে পরীক্ষা প্রার্থনীয়।আমি আবশ্য শোনা মাত্রই বিশ্বাস করে নিয়েছি।আমার মত অলসেরা সহজেই বিশ্বাস করে নেয়।আপনি কেন তা করবেন।মোটেই করবেন না।যাচাই করুন আর ফল উপভোগ করুন। কারন সুধা সেবনে ভক্তিরসের চুড়ান্ত প্রাপ্তি একটা বিশাল ফল লাভ।তবে আরও আছে। কারনসুধা সেবন যোগে  অনেকেই বেহুঁশ হয়ে অন্যের কাঁধে চেপে স্থান ত্যাগ করার মর্যাদা পান। কেহ কেহ আবার সবার অলক্ষে রস সিক্ত হয়ে নর্দমায় অতিসিক্ত হয়ে মহানন্দ দশায় নর্দমাজলের গুণে ও তার...
 সুখের জীবন , যেন মৃগ মরিচিকা : উদ্ভাসিত কিন্তু দেয়না ধরা। যেমন, বসন্তের রোদন : ঝরাপাতায় দেয় হারানো স বুজের সুখ স্মৃতি। পত ঙ্গের উড্ডয়ন, ডানামেলার উচ্ছাসেই লেখা তার বিধির লেখন : পতনের সুচনা,সমাপ্ত জীবন। নিশ্চত করে শেষ, বুঝিবা সুচনা হয় সব ভালো র। শুধু ক্ষণিকের জলোচ্ছাস : সমুদ্রের বুকেই পুনরায় সমাপন। জীবনের পুঁথী: অসঙ্খ সম্ভাবনার লেখন। সমাপ্তি শুধু একবার; সমাপ্তিতেই কেন্দ্রীভূত জীবন।