মনটা ভালো নেই।খুব চিন্তায় আছি।বন্ধুদের অনেকেই সমাধান দিতে পারেনি।সবাই পারবে না বলে হাল ছেড়ে দিয়েছে।নেপলা, গোপলা, বগা, পচা, ঝন্টু কিংবা সান্টু, সব ফেল।এরা একেকটা হিরের টুকরো ছেলে।এঁদের অসাধ্য কিছুই নয় জানতাম।এই সেদিন বৈদ্য বললো ষাঁড়ের দুধ খেয়ে পরীক্ষায় বসলে ঝন্টুর ছেলে IIT র প্রবেশিকায় অনায়াসে সফল হবে।হয়নি।কারণ বৈদ্যর ওষুধে কাজ হয়নি।ঝন্টু কিন্তু ষাঁড়ের দুধ এনে দিয়েছিলো।এহেন যোগ্য লোকেরাও যদি না পারে তবে আমার প্রশ্নটা ফে বু তেই দিতে হয়।সমাধান চাই।আমি অকাল কুষ্মান্ড এক অযোগ্য গাধা।কিন্তু ফে বু তে তাবড় তাবড় কিছু অসাধারণের সান্নিধ্য পেয়েছি।তাঁরাই পারবেন সমস্যাটার সমাধান দিতে।
প্রশ্নটা হলো:
"গাল ফোলা গোবিন্দর মা, চালতে তলায় যাইও না"।
এখানে কার গাল ফোলা,
গোবিন্দর না গোবিন্দর মার?
প্রশ্নটা হলো:
"গাল ফোলা গোবিন্দর মা, চালতে তলায় যাইও না"।
এখানে কার গাল ফোলা,
গোবিন্দর না গোবিন্দর মার?
Comments
Post a Comment