নাস্তিক
""""""""""
দেবতার মন্দিরও নয় কি মলিন স্থান,
যেখানে উৎকোচের ডালা করি দান;
নিয়ে মনে দুঃখ বিমোচনের দুরাশা,
আওড়াই অগণিত দুর্বোধ্য মন্ত্র মহান?
আবেগের ঊর্মি আর পড়বেনা উপচে,
মন্ত্রের শক্তি নয় যুক্তির দেব অর্ঘ্য দান;
জগতটাকে করতে হবে অমলিন মন্দিরহীন,
মহামিলনের দেবহীন এক যুক্তিনিষ্ঠ স্থান।
"""""""""""""
Comments
Post a Comment